দ্বিতীয় অধ্যায় : রাষ্ট্র-সংজ্ঞা ও বৈশিষ্ট্য
- পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্র ও সর্ববৃহৎ রাষ্ট্র হলো যথাক্রমে-ভ্যাটিকান সিটি ও রাশিয়া
- কানাডিয়ান-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন এর মতে রাষ্ট্রের প্রায় কয়টি সংজ্ঞা রয়েছে?-145
- রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন?-ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি ষোড়শ শতকে তার The Prince নামক গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন।
- “Political science and government”-গ্রন্থটির লেখক হলেন-গার্নার
- রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?-গ্রিক শব্দ পলিস
- ক্ষুদ্র নগর রাষ্ট্র কে সিভিটাস বলে অভিহিত করেছেন-রোমান দার্শনিকরা
- ইংরেজি state শব্দটির উৎপত্তি কোন লাতিন শব্দ থেকে?-স্ট্যাটাস
- বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম দেন-টিউটনরা
- “আমিই রাষ্ট্র”-কথাটি কে ব্যবহার করেন?-চতুর্দশ লুই
- “রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি”-কে বলেছেন?-উড্র উইলসন
- গার্নার প্রদত্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কয়টি?-চারটি (সরকার, ভূখণ্ড, জনগণ, সার্বভৌমিকতা)
- রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন-ট্রিটসকে
- সম্মিলিত জাতিপুঞ্জ/পশ্চিমবঙ্গ/যে কোন অঙ্গরাজ্য রাষ্ট্র নয় কেন?-রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমত্ব না থাকার কারণে
- লেভিয়াথান গ্রন্থটির লেখক হলেন-টমাস হবস
- বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র হল-ভারত ও চীন
- রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলে অভিহিত করেছেন মার্কসবাদীরা(এমনকি মার্কসবাদীরা রাষ্ট্রের বিলুপ্তির ধারণায় বিশ্বাসী ছিলেন)
- রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলেছেন-জন স্টুয়ার্ট মিল
- গান্ধীজীর রাষ্ট্রহীন সমাজের নাম হল রাম রাজ্য
- উদারনৈতিক সরকারের উদাহরণ হল-অস্ট্রেলিয়া
- সমাজতান্ত্রিক সরকারের উদাহরণ হল-ভিয়েতনাম, রাশিয়া
- এককেন্দ্রিক সরকার আছে বর্তমানে-ব্রিটেনে
- রাষ্ট্রের মস্তিষ্ক , প্রাণ , বাহু বলা হয় যথাক্রমে-সরকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড
- অ্যারিস্টোটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে-বিবর্তনের মাধ্যমে
- ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ছিলেন-মন্তেস্কু, রুশো, অ্যারিস্টটল, প্লেটো
- আচরণ বাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি ব্যবহার করেছিলেন?-রাজনৈতিক ব্যবস্থা
- বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত এবং সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে ১২ মাইল পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের সীমানা হিসেবে ধরা হয়
- প্রাচীন গ্রিসে ১৫৮ টি নগররাষ্ট্রের উল্লেখ পাওয়া যায়
- প্লেটো ,অ্যারিস্টোটল প্রমুখের মতে ৫০০০ থেকে ১০০০০ জনসংখ্যা রাষ্ট্রের পক্ষে যথেষ্ট
- “ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র”-এ কথা বলেছেন ল্যাস্কি