দ্বিতীয় অধ্যায় : রাষ্ট্র-সংজ্ঞা ও বৈশিষ্ট্য

  1.     পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্র ও সর্ববৃহৎ রাষ্ট্র হলো যথাক্রমে-ভ্যাটিকান সিটি ও রাশিয়া
  2.     কানাডিয়ান-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন এর মতে রাষ্ট্রের প্রায় কয়টি সংজ্ঞা রয়েছে?-145
  3.     রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন?-ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি ষোড়শ শতকে তার The Prince নামক গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন।
  4.     “Political science and government”-গ্রন্থটির লেখক হলেন-গার্নার
  5.     রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?-গ্রিক শব্দ পলিস
  6.     ক্ষুদ্র নগর রাষ্ট্র কে সিভিটাস বলে অভিহিত করেছেন-রোমান দার্শনিকরা
  7.     ইংরেজি state শব্দটির উৎপত্তি কোন লাতিন শব্দ থেকে?-স্ট্যাটাস
  8.     বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম দেন-টিউটনরা
  9.     “আমিই রাষ্ট্র”-কথাটি কে ব্যবহার করেন?-চতুর্দশ লুই
  10. “রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি”-কে বলেছেন?-উড্র উইলসন
  11. গার্নার প্রদত্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কয়টি?-চারটি (সরকার, ভূখণ্ড, জনগণ, সার্বভৌমিকতা)
  12. রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন-ট্রিটসকে
  13. সম্মিলিত জাতিপুঞ্জ/পশ্চিমবঙ্গ/যে কোন অঙ্গরাজ্য রাষ্ট্র নয় কেন?-রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমত্ব না থাকার কারণে
  14. লেভিয়াথান গ্রন্থটির লেখক হলেন-টমাস হবস
  15. বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র হল-ভারত ও চীন
  16. রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলে অভিহিত করেছেন মার্কসবাদীরা(এমনকি মার্কসবাদীরা রাষ্ট্রের বিলুপ্তির ধারণায় বিশ্বাসী ছিলেন)
  17. রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলেছেন-জন স্টুয়ার্ট মিল
  18. গান্ধীজীর রাষ্ট্রহীন সমাজের নাম হল রাম রাজ্য
  19. উদারনৈতিক সরকারের উদাহরণ হল-অস্ট্রেলিয়া
  20. সমাজতান্ত্রিক সরকারের উদাহরণ হল-ভিয়েতনাম, রাশিয়া
  21. এককেন্দ্রিক সরকার আছে বর্তমানে-ব্রিটেনে
  22. রাষ্ট্রের মস্তিষ্ক , প্রাণ , বাহু বলা হয় যথাক্রমে-সরকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড
  23. অ্যারিস্টোটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে-বিবর্তনের মাধ্যমে
  24. ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ছিলেন-মন্তেস্কু, রুশো, অ্যারিস্টটল, প্লেটো
  25. আচরণ বাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি ব্যবহার করেছিলেন?-রাজনৈতিক ব্যবস্থা
  26. বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত এবং সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে ১২ মাইল পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের সীমানা হিসেবে ধরা হয়
  27. প্রাচীন গ্রিসে ১৫৮ টি নগররাষ্ট্রের উল্লেখ পাওয়া যায় 
  28. প্লেটো ,অ্যারিস্টোটল প্রমুখের মতে ৫০০০ থেকে ১০০০০ জনসংখ্যা রাষ্ট্রের পক্ষে যথেষ্ট
  29.  “ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র”-এ কথা বলেছেন ল্যাস্কি