WBCHSE Class 12 Political Science Semester 3 Question Paper 2026 (Set - T) with Answers
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান (Political Science) তৃতীয় সেমিস্টার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামী সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ২০২৬ সালের অফিসিয়াল প্রশ্নপত্রটি (Set – T) নিচে উত্তরসহ দেওয়া হলো।
এই প্রশ্নপত্রটি ভালো করে অনুশীলন করলে তোমরা প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে।
WBCHSE Class 12 Political Science Sem-3 Exam Overview
বোর্ডের নাম: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
বিষয়: রাষ্ট্রবিজ্ঞান (Political Science)।
সেমিস্টার: তৃতীয় সেমিস্টার (Semester – III)
পরীক্ষার বছর: ২০২৬।
পূর্ণমান (Full Marks): ৪০
সময় (Time): ১ ঘণ্টা ১৫ মিনিট।
প্রশ্নের ধরন: বহুবিকল্পভিত্তিক প্রশ্ন বা MCQ (OMR শিটে উত্তর দিতে হবে)।
WB Class 12 Political Science Semester 3 Previous Year Question Paper 2026
- কোন্ প্রধানমন্ত্রী ভারতের ‘পূর্বে তাকাও নীতি’-র রূপকার?
(A) পি. ভি. নরসিমা রাও (B) অটল বিহারী বাজপেয়ী (C) ডঃ মনমোহন সিং (D) নরেন্দ্র মোদি
উত্তর: (A) পি. ভি. নরসিমা রাও - ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল—
(A) অপারেশন বিজয় (B) স্মাইলিং বুদ্ধ (C) শান্তি মিশন (D) অপারেশন শক্তি
উত্তর: (D) অপারেশন শক্তি - ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয়?
(A) 2017 (B) 2018 (C) 2020 (D) 2021
উত্তর: (A) 2017 - ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য?
(A) SAARC (B) SEATO (C) QUAD (D) CENTO
উত্তর: (C) QUAD - ভারতের ‘বন্ধন এক্সপ্রেস’ রেল পরিষেবা চালু হয়েছিলো কোন্ রাষ্ট্রের সাথে?
(A) নেপাল (B) বাংলাদেশ (C) ভুটান (D) পাকিস্তান
উত্তর: (B) বাংলাদেশ - দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়—
(A) চিনে (B) মার্কিন যুক্তরাষ্ট্রে (C) ভারতে (D) ফ্রান্সে
উত্তর: (B) মার্কিন যুক্তরাষ্ট্রে - নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয়?
(A) দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (B) শিবসেনা (C) শিরোমণি অকালি দল (D) বহুজন সমাজ পার্টি
উত্তর: (D) বহুজন সমাজ পার্টি - বিবৃতি (A): যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া।
কারণ (R): যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও, তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা।
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ঠিকটি চিহ্নিত করো:
(A) (A) এবং (R) উভয়েই সত্য, এবং (R) সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে
(B) (A) এবং (R) উভয়েই সত্য, কিন্তু (R) সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে না
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য
উত্তর: (A) (A) এবং (R) উভয়েই সত্য, এবং (R) সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে - ভারত-পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জল বণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়—
(A) 1947 সালে (B) 1960 সালে (C) 1972 সালে (D) 1999 সালে
উত্তর: (B) 1960 সালে - “ভারত হল মার্কিন কৌশলের ‘লিন্চ পিন’ অর্থাৎ অপরিহার্য অঙ্গ।” – উক্তিটি করেছেন—
(A) জর্জ বুশ (B) রোনাল্ড রেগন (C) বারাক ওবামা (D) বিল ক্লিন্টন
উত্তর: (C) বারাক ওবামা
ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো—
(A) ঝাড়খণ্ডের (B) মধ্যপ্রদেশের (C) হিমাচল প্রদেশের (D) বিহারের
উত্তর: (B) মধ্যপ্রদেশেরমণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন্ সালে?
(A) 10 জুন, 1950 (B) 21 জানুয়ারি, 1972 (C) 15 জুন, 1952 (D) 15 মার্চ, 1980
উত্তর: (B) 21 জানুয়ারি, 1972- স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো:
| স্তম্ভ - I | স্তম্ভ - II |
|---|---|
| a) হরি সিং | i) আইন মন্ত্রী |
| b) ডঃ বি. আর. আম্বেদকর | ii) স্বরাষ্ট্র মন্ত্রী |
| c) ফজল আলি | iii) কাশ্মীরের মহারাজা |
| d) সর্দার বল্লভভাই প্যাটেল | iv) রাজ্যপুনর্গঠন কমিশনের সভাপতি |
(A) a-iv, b-ii, c-i, d-iii
(B) a-ii, b-iii, c-iv, d-i
(C) a-i, b-ii, c-iii, d-iv
(D) a-iii, b-i, c-iv, d-ii
উত্তর: (D) a-iii, b-i, c-iv, d-ii
- ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় …….. সালে।
(A) 1975 (B) 1980 (C) 1985 (D) 1990
উত্তর: (C) 1985 - “রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন।” এটি বলেছেন
(A) যোসেফ সুমপিটার (B) বার্কার (C) গেটেল (D) অ্যালান বল
উত্তর: (D) অ্যালান বল - নীচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও:
I.মুম্বাই সন্ত্রাসী হামলা II. উরি সন্ত্রাসী হামলা III. পহেলগাওঁ সন্ত্রাসী হামলা IV. ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা
(A) I, II, IV, III
(B) IV, I, II, III
(C) I, IV, II, III
(D) IV, II, I, III
উত্তর: (B) IV, I, II, III - নীচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয়?
(A) জলবায়ু পরিবর্তন (B) সাইবার হানা (C) মহামারী (D) পারমাণবিক বিস্তার
উত্তর: (D) পারমাণবিক বিস্তার - এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়?
(A) প্রতিরোধ (B) অস্ত্র নিয়ন্ত্রণ (C) জোট গঠন (D) ক্ষমতার ভারসাম্য
উত্তর: (B) অস্ত্র নিয়ন্ত্রণ - ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়
(A) 15 আগষ্ট, 1956 (B) 31 আগষ্ট, 1956 (C) 1 নভেম্বর, 1956 (D) 1 নভেম্বর, 1957
উত্তর: (B) 31 আগষ্ট, 1956 - কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয়?
(A) 2011 (B) 2015 (C) 2019 (D) 2025
উত্তর:(C) 2019
WB Class 12 Political Science Sem 3 Online Practice Set
- সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন
(A) উ-থান্ট (B) ট্রিগভি-লি (C) কোফি আন্নান (D) আন্তনিও গুতেরেস
উত্তর: (D) আন্তনিও গুতেরেস - ‘LTTE’- এর পুরো কথাটি কী?
(A) Liberation Tigers of Tamil Eelam (B) Liberty Terrorist of Tribal Eelam
(C) Liberty Tamil of Tigers Eelam (D) Liberation of Tamil Tigers Eelam
উত্তর: (A) Liberation Tigers of Tamil Eelam - মানবাধিকার দিবস কবে পালন করা হয়?
(A) 5 জুন (B) 7 মার্চ (C) 9 জুন (D) 10 ডিসেম্বর
উত্তর: (D) 10 ডিসেম্বর - কোন্ সালে Corona virus প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে?
(A) 2008 (B) 2019 (C) 2001 (D) 2021
উত্তর: (B) 2019 - পাশাপাশি তালিকা- I ও তালিকা-II-এর লিখিত বিষয়গুলিকে মিলিয়ে সঠিক উত্তর চয়ন করো:


উত্তর: (D) a-iv, b-i, c-ii, d-iii
- জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্বের বিবেক’ বলা হয়?
(A) সাধারণ সভা (B) নিরাপত্তা পরিষদ (C) সচিবালয় (D) আন্তর্জাতিক বিচারালয়
উত্তর: (A) সাধারণ সভা - নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ
(A) 2 বছর (B) 5 বছর (C) 7 বছর (D) 9 বছর
উত্তর: (A) 2 বছর - কে সাধারণ সভাকে ‘Town meeting of the world’ বলেছেন?
(A) অস্টিন (B) গেটেল (C) গুডরিচ (D) স্যুম্যান
উত্তর: (B) গেটেল - সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র হলো
(A) পূর্ব তিমুর (B) দক্ষিণ সুদান (C) গুয়েতেমালা (D) পাপুয়া নিউ গিনি
উত্তর: (B) দক্ষিণ সুদান - বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত
(A) নিউ ইয়র্কে (B) জেনেভায় (C) প্যারিসে (D) ওয়াশিংটনে
উত্তর: (D) ওয়াশিংটনে
উচ্চমাধ্যমিক ২০২৬ রাষ্ট্রবিজ্ঞান ৩য় সেমিস্টার সাজেসন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল
(A) বান্দুং-এ (B) বেলগ্রেডে (C) নিউ ইয়র্কে (D) ঢাকায়
উত্তর: (B) বেলগ্রেডে - ঠাণ্ডা যুদ্ধকে ………. ‘দীর্ঘ শান্তি’ (Long Peace) বলেছেন।
(A) হেনরি কিসিংগার (B) জন গ্যাডিস (C) জর্জ কেন্নান (D) নোয়াম চমস্কি
উত্তর: (B) জন গ্যাডিস - NPT স্বাক্ষরিত হয়েছিল কোন্ সালে?
(A) 1968 (B) 1971 (C) 1972 (D) 1999
উত্তর: (A) 1968 - সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল
(A) ডাম্বারটন ওকস সম্মেলনে (B) ইয়াল্টা সম্মেলনে (C) সান ফ্রান্সিসকো সম্মেলনে (D) ওয়াশিংটন ঘোষণায়
উত্তর: (C) সান ফ্রান্সিসকো সম্মেলনে - নীচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যের কথা ঘোষণা করা হয়েছে। জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন তৈরীর উদ্দেশ্যে 1945 খ্রীষ্টাব্দের 1-16 নভেম্বরে লণ্ডনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয়-
(A) বিশ্বব্যাঙ্কের (B) আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (C) ইউনিসেফের (D) ইউনেস্কোর
উত্তর: (D) ইউনেস্কোর (UNESCO) - ‘গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা’ নীতি ঘোষণা করেন
(A) মিখাইল গর্বাচেভ (B) নিকিতা ক্রুশ্চেভ (C) ভ্লাদিমির পুতিন (D) জোসেফ স্তালিন
উত্তর: (A) মিখাইল গর্বাচেভ - ঠাণ্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো
(A) ওয়ারশ প্যাক্ট (B) ন্যাটো (C) ইউরোপিয়ান ইউনিয়ন (D) কমনওয়েলথ অব নেশনস
উত্তর: (B) ন্যাটো (NATO) - START-এর পুরো নাম
(A) Strategic Arms Reduce Treaty
(B) Strategic Arms Reduction Treaty
(C) Strategic Ammunition Reduction Treaty
(D) Strategic Arms Retaliation Treaty
উত্তর: (B) Strategic Arms Reduction Treaty - উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো:
I. পটসডাম সম্মেলন II. ঠাণ্ডা যুদ্ধের অবসান III. সুয়েজ সঙ্কট IV. মার্শাল পরিকল্পনা
(A) I, II, III, I
(B) II, III, I, IV
(C) I, IV, III, II
(D) IV, I, III, II
উত্তর: (C) I, IV, III, II - ‘দাঁতাত’ শব্দটির অর্থ
(A) আক্রমণ
(B) মিত্রতা স্থাপন
(C) দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা
(D) আগ্রাসী নীতি গ্রহণ
উত্তর: (C) দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা
আশা করি, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বোর্ড দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের এই বিগত বছরের প্রশ্নপত্রটি (WB Class 12 Political Science Sem 3 Question Paper 2026) তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। তোমাদের কোনো প্রশ্ন বা সাজেশনের প্রয়োজন হলে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো!
*আপনার ওয়েবসাইটে পোস্ট করার সময় ওপরের কনটেন্টটি ব্যবহার করুন।
WBCHSE Class 12 Political Science Semester 3 Question Paper 2026
- উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
- WBCHSE রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ২০২৬ (চতুর্থ সেমিস্টার)
- উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
- WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট: wbchse.wb.gov.in
সম্পর্কিত পোস্ট ও রিসোর্স (Related Posts & Resources)
- উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
- WBCHSE রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ২০২৬ (চতুর্থ সেমিস্টার)
- উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
- WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট: wbchse.wb.gov.in
এখানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করো
