Class 11 Political Science Semester 1 Chapter 6

Class 11 Political Science Semester 1 Chapter 6: গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য | Class 11 Political Science 1st Semester Important Questions | WBCHSE

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের প্রস্তুতি জোরদার করতে এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা Class 11 Political Science Semester 1 Chapter 6 অর্থাৎ “ষষ্ঠ অধ্যায়: ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য” থেকে সেরা কিছু এমসিকিউ এবং ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসতে পারে।

তুমি যদি সেমিস্টার ১ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ফুল মার্কস পেতে চাও, তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তৈরি করে নাও। চলো, অধ্যায়ভিত্তিক এই সেরা সাজেশনটি দেখে নেওয়া যাক।

class-11-political-science-semester-1-chapter-6

Class 11 Political Science Semester 1 Chapter 6 Question Answer

নিচে ষষ্ঠ অধ্যায় (ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য) থেকে পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো:

  1. লিখিত ও দুষ্পরিবর্তনীয় (অনমনীয়) সংবিধান সাধারণত কোন ধরনের শাসন ব্যবস্থায় দেখা যায়?
    উত্তর: যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়।
  2. বর্তমান সময় পর্যন্ত (২০২৬ সাল পর্যন্ত) ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে?
    উত্তর: মোট ১০৬ বার (২০২৩ সাল পর্যন্ত ১০৬ বার সংশোধিত হয়েছিল, যা 2026 এ এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট )।
  3. বিখ্যাত “Modern Constitution” এবং “Federal Government” গ্রন্থ দুটির লেখক কে?
    উত্তর: কে. সি. হোয়ার (K. C. Wheare)।
  4. সংসদীয় বা মন্ত্রীপরিষদ চালিত শাসন ব্যবস্থা বর্তমানে রয়েছে এমন একটি দেশের উদাহরণ দাও—
    উত্তর: ভারত (উল্লেখ্য, ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে এই মডেলটি গৃহীত হয়েছে)।
  5. সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে?
    উত্তর: আইনসভার (লোকসভার) কাছে। আর এই ব্যবস্থায় যেকোনো মন্ত্রীকে অবশ্যই আইনসভার সদস্য হতে হয়।
  6.  যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সরকারের সংখ্যা কয়টি থাকে?
    উত্তর: দুইটি (একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক আঞ্চলিক বা রাজ্য সরকার)।
  7. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা কার দ্বারা নিযুক্ত হন?
    উত্তর: দেশের মাননীয় রাষ্ট্রপতির দ্বারা।
  8. ভারতীয় সংবিধানের কোন অংশে, কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে এবং বর্তমানে কয়টি কর্তব্য আছে?
    উত্তর: চতুর্থ অধ্যায়ের (Part IV-A) ৫১(A) নং ধারায় মোট ১১টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে। যার মধ্যে ১১ নম্বর কর্তব্যটি ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যোগ করা হয়।
  9. কত সালে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয়দের ভোটদানের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?
    উত্তর: ১৯৮৯ সালে ৬১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
  10. ভারতে ‘দলত্যাগ বিরোধী বিল’ (Anti-Defection Law) কবে এবং কততম সংশোধনীর মাধ্যমে পাস হয়?
    উত্তর: ১৫ই ফেব্রুয়ারি, ১৯৮৫ সালে (৫২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে)।

    Class 11 Political Science Semester 1 Chapter 6
  11. ভারতীয় সংবিধানের কোন অংশে এবং কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষিত রয়েছে?
    উত্তর: সংবিধানের তৃতীয় অংশে (Part III) ১২ থেকে ৩৫ নম্বর ধারায়।
  12. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ড. বি. আর. আম্বেদকর “সংবিধানের হৃদয় ও আত্মা” (Heart and Soul of the Constitution) বলেছেন?
    উত্তর: ৩২ নম্বর ধারাকে (সাংবিধানিক প্রতিবিধানের অধিকার)।
  13. অবকাশের অধিকার, ক্ষুধা, বেকারত্ব ও অভাবের বিরুদ্ধে মুক্তি পাওয়ার অধিকার এবং কর্মের অধিকার—এগুলি কী ধরনের অধিকারের উদাহরণ?
    উত্তর: অর্থনৈতিক অধিকার।
  14. ভারতের নামসর্বস্ব বা সাংবিধানিক প্রধান শাসক কে?
    উত্তর: দেশের রাষ্ট্রপতি। (সংসদীয় শাসন ব্যবস্থায় নামসর্বস্ব শাসক হন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হন প্রধানমন্ত্রী। ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা থাকায় রাষ্ট্রপতি হলেন নামসর্বস্ব শাসক)।
  15. “ভারতকে এককভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক না বলে উভয়ের সমন্বয় বলাই যুক্তিযুক্ত”—এই উক্তিটি কার?
    উত্তর: বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু (ডি. ডি. বসু)।
  16.  সংবিধানের ৩৬ থেকে ৫১ নং ধারায় বর্ণিত ‘রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি’ গুলিকে কে “Novel Features” বলে অভিহিত করেছেন?
    উত্তর: ড. বি. আর. আম্বেদকর।
  17. ভারতের সংবিধানে ‘শিক্ষা’ (Education) বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত?
    উত্তর: যুগ্ম তালিকা (Concurrent List)।
  18. বিভিন্ন দেশের সংবিধান থেকে উপাদান সংগ্রহ করার কারণে কোন দেশের সংবিধানকে সমালোচকরা “Bag of Borrowing” বা ‘ঋণের ঝুলি’ বলেন?
    উত্তর: ভারতের সংবিধানকে।
  19. ভারতকে একটি ‘আধা-যুক্তরাষ্ট্রীয় দেশ’ এবং ‘যুক্তরাষ্ট্র প্রতিম’ (Quasi-Federal) কে বলেছেন?
    উত্তর: কে. সি. হোয়ার।
  20. কোন ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে সংবিধান সংশোধন করা গেলেও এর ‘মৌলিক কাঠামো’ (Basic Structure) পরিবর্তন করা যাবে না?
    উত্তর: ১৯৭৩ সালের বিখ্যাত কেশবানন্দ ভারতী মামলায়।

    Class 11 Political Science Semester 1 Chapter 6

  21. নারীদের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা কে ছিলেন এবং ভারতে কবে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়?
    উত্তর: জন স্টুয়ার্ট মিল। ভারতে প্রথম সাধারণ নির্বাচনের সময় অর্থাৎ ১৯৫২ সালে নারীদের ভোটাধিকার পূর্ণ স্বীকৃতি পায়।
  22. বর্তমানে ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার বিষয়ের সংখ্যা কয়টি?
    উত্তর: কেন্দ্রীয় তালিকায় ১০০টি, রাজ্য তালিকায় ৬১টি এবং যুগ্ম তালিকায় ৫২টি বিষয় রয়েছে।
  23. ভারতীয় সংবিধানে ‘জরুরি অবস্থা’ (Emergency Provisions)-র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
    উত্তর: জার্মানির ওয়াইমার (Weimar) সংবিধান থেকে।
  24. ভারতে মোট কত ধরনের জরুরি অবস্থা জারি করা যায়?
    উত্তর: ৩ ধরনের। যথা— জাতীয় জরুরি অবস্থা (৩৫২ নং ধারা), রাজ্যে রাষ্ট্রপতির শাসন (৩৫৬ নং ধারা) এবং আর্থিক জরুরি অবস্থা (৩৬০ নং ধারা)।
  25. আজ পর্যন্ত ভারতে কোন ধরনের জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি?
    উত্তর: ৩৬০ নম্বর ধারার ‘আর্থিক জরুরি অবস্থা’।
  26. ভারতীয় বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন?
    উত্তর: ভারতীয় বিচার ব্যবস্থা হলো একীভূত ও স্বাধীন (Integrated and Independent Judiciary)।
  27. আইনসভার তৈরি কোনো আইন সংবিধান বিরোধী হলে আদালত তা বাতিল করতে পারে—বিচার বিভাগের এই ক্ষমতাকে কী বলে?
    উত্তর: বিচার বিভাগীয় পর্যালোচনা বা বিচার বিভাগীয় অতিসক্রিয়তা (Judicial Review)।
  28. ভারতীয় সংবিধানে ‘এক-নাগরিকত্ব’ (Single Citizenship)-এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত?
    উত্তর: ব্রিটেনের সংবিধান থেকে।
  29. ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল ‘মৌলিক অধিকারের’ ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বিল অফ রাইটস’ (Bill of Rights) থেকে।
  30. কাকে ভারতীয় সংবিধানের চূড়ান্ত রক্ষাকর্তা ও অভিভাবক বলা হয়?
    উত্তর: ভারতের সুপ্রিম কোর্টকে।

Class 11 Political Science Semester 1 Chapter 6

Class 11 Political Science Semester 1 Chapter 6: গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন উত্তর

DOWNLOAD

 এখানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করো

আশা করি Class 11 Political Science Semester 1 Chapter 6-এর এই নোটস এবং প্রশ্ন-উত্তরগুলো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার সেরা প্রস্তুতিতে সাহায্য করবে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য অধ্যায় থেকে যেকোনো রকমের প্রশ্ন আসলে তোমরা এখন খুব সহজেই উত্তর দিতে পারবে। কন্টেন্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও।

তোমরা যারা এই অধ্যায়ের প্রতিটি বিষয় আরও সহজ ভাষায় ও গল্পের মতো করে বুঝে নিতে চাও, তারা আমাদের [Class 11 Political Science Semester 1 Chapter 6 ভিডিও ক্লাসটি এখানে দেখো]।