Class 11 Political Science Semester 1 Chapter 2

Class 11 Political Science Semester 1 Chapter 2: গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের প্রস্তুতি জোরদার করতে এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা Class 11 Political Science Semester 1 Chapter 2 অর্থাৎ “দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র-সংজ্ঞা ও বৈশিষ্ট্য” থেকে সেরা কিছু এমসিকিউ এবং ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসতে পারে।

তুমি যদি সেমিস্টার ১ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ফুল মার্কস পেতে চাও, তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তৈরি করে নাও। চলো, অধ্যায়ভিত্তিক এই সেরা সাজেশনটি দেখে নেওয়া যাক।

Class 11 Political Science Semester 1 Chapter 2

  1. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্র ও সর্ববৃহৎ রাষ্ট্র হলো যথাক্রমে—
    উত্তর:
    ভ্যাটিকান সিটি(ক্ষুদ্র) ও রাশিয়া(সর্ববৃহৎ)।
  2. কানাডিয়ান-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন এর মতে রাষ্ট্রের প্রায় কয়টি সংজ্ঞা রয়েছে?
    উত্তর: ১৪৫টি।
  3. রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন?
    উত্তর: ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি ষোড়শ শতকে তার “The Prince” নামক গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন।
  4. “Political science and government” গ্রন্থটির লেখক হলেন—
    উত্তর: গার্নার।
  5. রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
    উত্তর: গ্রিক শব্দ ‘পলিস’ (Polis) থেকে।
  6. ক্ষুদ্র নগর রাষ্ট্রকে ‘সিভিটাস’ (Civitas) বলে অভিহিত করেছেন কারা?
    উত্তর: রোমান দার্শনিকরা।
  7. ইংরেজি State শব্দটির উৎপত্তি কোন লাতিন শব্দ থেকে হয়েছে?
    উত্তর: স্ট্যাটাস (Status)।
  8. বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা দেন?
    উত্তর: টিউটনরা।
  9. “আমিই রাষ্ট্র” (I am the State)—এই বিখ্যাত কথাটি কে ব্যবহার করেছিলেন?
    উত্তর: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই।
  10. “রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি”—এটি কার উক্তি?
    উত্তর: উড্রো উইলসন
  11. গার্নার প্রদত্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কয়টি ও কী কী?
    উত্তর: চারটি। যথা— ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমিকতা।
  12. রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে ‘পাপের প্রতীক’ বলে কে উল্লেখ করেছেন?
    উত্তর: ট্রিটসকে।
  13. সম্মিলিত জাতিপুঞ্জ বা আমাদের পশ্চিমবঙ্গ (কিংবা যেকোনো অঙ্গরাজ্য) রাষ্ট্র নয় কেন?
    উত্তর: কারণ রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ‘সার্বভৌমত্ব’ এদের নেই।
  14. বিখ্যাত ‘লেভিয়াথান’ (Leviathan) গ্রন্থটির লেখক হলেন—
    উত্তর: টমাস হবস।
  15. বর্তমান পৃথিবীতে বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উদাহরণ হলো—
    উত্তর: ভারত ও চীন।
  16. রাষ্ট্রকে ‘শ্রেণী শোষণের যন্ত্র’ বলে অভিহিত করেছেন কারা?
    উত্তর: মার্কসবাদীরা (এমনকি মার্কসবাদীরা ভবিষ্যতে রাষ্ট্রের বিলুপ্তির ধারণায় বিশ্বাসী ছিলেন)।
  17. রাষ্ট্রকে ‘প্রয়োজনীয় অথচ ক্ষতিকর’ বা একটি অপরিহার্য মন্দ বলে মনে করতেন কে?
    উত্তর: জন স্টুয়ার্ট মিল।
  18. মহাত্মা গান্ধীজীর রাষ্ট্রহীন সমাজের আদর্শ কল্পনার নাম কী ছিল?
    উত্তর: রাম রাজ্য।
  19. বর্তমান বিশ্বে উদারনৈতিক সরকারের একটি উদাহরণ হলো—
    উত্তর: অস্ট্রেলিয়া।
  20. সমাজতান্ত্রিক সরকারের উদাহরণ হলো কোন কোন দেশ?
    উত্তর: 🇻🇳 ভিয়েতনাম, 🇷🇺 রাশিয়া ইত্যাদি।
  21. এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বর্তমানে লক্ষ্য করা যায় কোন দেশে?
    উত্তর: ব্রিটেনে।
  22. রাষ্ট্রের মস্তিষ্ক, প্রাণ এবং বাহু বলা হয় যথাক্রমে কোন কোন উপাদানকে?
    উত্তর: মস্তিষ্ক হলো ‘সরকার’, প্রাণ হলো ‘সার্বভৌমত্ব’ এবং বাহু হলো ‘ভূখণ্ড’।
  23. গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের মতে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে?
    উত্তর: ঐতিহাসিক বা বিবর্তনের মাধ্যমে।
  24. ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক বা পক্ষপাতী কোন কোন চিন্তাবিদ ছিলেন?
    উত্তর: মন্তেস্কু, রুশো, অ্যারিস্টোটল এবং প্লেটো।
  25. আচরণবাদীরা ‘রাষ্ট্র’ শব্দটির পরিবর্তে কোন কথাটি ব্যবহার করার দাবি জানিয়েছিলেন?
    উত্তর: political system বা রাজনৈতিক ব্যবস্থা।
  26. বর্তমানে আন্তর্জাতিক নিয়মে রাষ্ট্রের উপরিস্থিত আকাশ এবং সমুদ্রের সীমানা কতটা ধরা হয়?
    উত্তর: আকাশের দিকে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত এবং সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের সীমানা ধরা হয়।
  27. প্রাচীন গ্রিসে মোট কতটি নগররাষ্ট্রের (City-States) উল্লেখ পাওয়া যায়?
    উত্তর: ১৫৮টি।
  28. প্লেটো এবং অ্যারিস্টোটল প্রমুখের মতে একটি আদেশ রাষ্ট্রের জন্য কত জনসংখ্যা যথেষ্ট?
    উত্তর: ৫,০০০ থেকে ১০,০০০ জনসংখ্যা রাষ্ট্রের পক্ষে যথেষ্ট।
  29. “ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র”—এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি কে বলেছেন?
    উত্তর: ল্যাস্কি।
  30. রাষ্ট্রের ধারণাটি একটি অবস্তুগত বা বিমূর্ত ধারণা, একে বাস্তবে রূপ দেয় কে?
    উত্তর: সরকার (সরকার হলো রাষ্ট্রের একটি মূর্ত বা দৃশ্যমান রূপ)।

Class 11 Political Science Semester 1 Chapter 2

DOWNLOAD

 এখানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করো

আশা করি Class 11 Political Science Semester 1 Chapter 2-এর এই নোটস এবং প্রশ্ন-উত্তরগুলো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার সেরা প্রস্তুতিতে সাহায্য করবে। এই অধ্যায় থেকে যেকোনো রকমের প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। কন্টেন্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও।