রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়: প্রকৃতি ও পরিধি – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

  1.     প্লেটো তার বিখ্যাত গ্রন্থ “দা রিপাবলিক” এ কোন ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেছেন-? -অবরোহ পদ্ধতি
  2.     রোমান রাষ্ট্রচিন্তাবিদ সিসেরোর বিখ্যাত গ্রন্থ হল- ডি রিপাবলিকা (De Republica)
  3.     ১৭০১ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম ব্যবহার করেন কে?-লাইবনিজ
  4.     গ্রিক শব্দ পলিস শব্দের অর্থ হলো-নগর রাষ্ট্র
  5.     রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?-গ্রীক দার্শনিক অ্যারিস্টোটল
  6.     রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন-লর্ড ব্রাইস
  7.     “Public opinion”গ্রন্থের লেখক কে?-লিপম্যান
  8.     নবজাগরণের শিশু/রাষ্ট্রবিজ্ঞানের নিউটন/আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক/আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত- ইতালির ম্যাকিয়াভেলি
  9.     শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন-ডেভিড ট্রুম্যান
  10. প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়?-১৯৪৮
  11. আচরণবাদের উদ্ভব হয়-বিশ শতকে
  12. “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে”-উক্তিটি কার?- গার্নার
  13. The prince গ্রন্থের লেখক হলেন-ম্যাকিয়াভেলি।
  14. পলিটিকস কথাটি কোন শব্দ থেকে এসেছে?-গ্রিক শব্দ পলিস্
  15. A grammar of politics গ্রন্থটির লেখক হলেন- ল্যাস্কি
  16. অর্থশাস্ত্র এর রচিয়তা হলেন-কৌটিল্য
  17. একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম হচ্ছে-রবার্ট নোজিক
  18. আচরণবাদের “বৌদ্ধিক ধর্ম পিতা” চার্লস মেরিয়াম এর লেখা বইটি হল-systematic politics
  19. রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে_____বিজ্ঞানের শাখা। –সামাজিক বিজ্ঞান
  20. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন-জন লক(উদারনীতিবাদের এবং রাজনৈতিক সার্বভৌমিকতার জনক) ও জন স্টুয়ার্ট মিল
  21. “সাধারণ ইচ্ছা” ধারণাটি দেন-রুশো(social contract গ্রন্থের রচিয়তা) 
  22. জন রলস এর বিখ্যাত গ্রন্থ হল- A theory of justice
  23. পলিটিকস গ্রন্থের রচিয়তা হলেন-অ্যারিস্টোটল
  24. রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল/রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে?-প্রাচীন গ্রিস
  25. মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন- সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস
  26. টমাস অ্যাকুইনাস মধ্যযুগের অ্যারিস্টোটল নামে পরিচিত ছিল যিনি দ্বৈত তরবারি তত্ত্বের প্রবক্তা এবং সিটি অফ গড বইয়ের লেখক 
  27. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন-মন্তেস্কু(দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচিয়তা)
  28. Man is a political animal” কার উক্তি?- অ্যারিস্টোটল 
  29. উত্তর-আচরণবাদ (Post-Behaviouralism)-এর জনক কে?- ডেভিড ইস্টন
  30. “রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান”-উক্তিটি করেছেন ব্লুন্টসলি